Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৭ pm ০৪, জুলাই ২০২৬
in বিনোদন
A A
0

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী।

শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে গণনা সম্পন্ন করে শনিবার (৪ জুলাই) ভোরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল করা হয়।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে শিবা শানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর আরমান পান ১৭৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পান ১৭৯ ভোট।

ফল ঘোষণার পর প্রতিক্রিয়ায় শিবা শানু বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নই এখন তার প্রধান লক্ষ্য। দায়িত্ব পালনের মাধ্যমে শিল্পীদের আস্থা ধরে রাখতে চান বলেও তিনি জানান। একই সঙ্গে নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থী এবং ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক জয় চৌধুরী বলেন, নানা চ্যালেঞ্জের মধ্যেও নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। গঠনমূলক পরিবেশে ভোট আয়োজন সম্ভব হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

এ নির্বাচনে সহসভাপতি পদে ইলিয়াস কোবরা, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ডি এ তায়েব এবং সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পারভেজ চৌধুরী আবির, দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হিসেবে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলীরাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা ও সুশান্ত।

Tags: চলচ্চিত্রজয় চৌধুরীশিবা শানুশিল্পী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রামপালে জমি দখলের চেষ্টা, স্বর্ণালংকার ছিনতাই ও হত্যার হুমকির অভিযোগ
  • অতিরিক্ত সময়ে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা, এবার প্রতিপক্ষ মিশর
  • জুলাই নিয়ে কটাক্ষের অভিযোগ, শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় জিডি
  • যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহ, রাস্তায় গলে যাচ্ছে জুতার তলা
  • বান্দরবান বাসস্টেশনে পুলিশি অভিযানে মদসহ আটক এক নারী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম