Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ট্রাইব্যুনালের তলব, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

Bangla FMbyBangla FM
১০:৪২ am ২৫, মে ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0
স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ট্রাইব্যুনালের তলব

স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ট্রাইব্যুনালের তলব

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে তাকে হাজির হতে বলা হয়েছে এবং আগামী সাত দিনের মধ্যে একটি বাংলা ও একটি ইংরেজি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত।

রবিবার (২৫ মে) ট্রাইব্যুনাল এ নির্দেশনা জারি করে। তদন্ত দলের অভিযোগ, ভারত থেকে দেওয়া বক্তব্যের মাধ্যমে বিচার কার্যক্রমে হস্তক্ষেপ এবং হুমকি প্রদানের মাধ্যমে আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন শেখ হাসিনা। এতে বিচারকাজ বাধাগ্রস্ত হয় বলে অভিযোগ আনা হয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, ভারত থেকে শেখ হাসিনার দেওয়া একটি অডিও বক্তব্যে বলা হয়— “২২৭টি মামলা হয়েছে, ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি।” ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে উক্ত অডিওর সত্যতা নিশ্চিত হয়েছে বলে জানানো হয়। এর আগে প্রসিকিউশন টিম অডিও রেকর্ড আদালতে উপস্থাপন করলে তা আলামত হিসেবে গৃহীত হয় এবং ফরেনসিক পরীক্ষার নির্দেশ দেওয়া হয়।

একই দিনে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়ে জুলাই অভ্যুত্থান-পরবর্তী প্রথম মামলার বিচার কার্যক্রম শুরু করেছে প্রসিকিউশন বিভাগ। রাজধানীর চানখাঁরপুলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ছয়জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

আদালতের নির্দেশনা অনুযায়ী, আগামী সাত দিনের মধ্যে বিজ্ঞপ্তি দুটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করতে হবে। একই সঙ্গে শেখ হাসিনাকে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে, কেন তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না।

Tags: আদালত অবমাননার অভিযোগআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালনিষিদ্ধ আ.লীগভারতশেখ হাসিনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম