স্টাফ রিপোর্টার:
রাঙামাটির জেলা রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া এলাকায় বিদ্যালয়ের যাওয়ার পথে অটোরিকশা থেকে পড়ে আহত হয়েছেন বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাফা আক্তার। তিনি রাজস্থলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সুমন খানের কনিষ্ঠ কন্যা।
আজ মঙ্গলবার (১৯ মে) সকাল বাঙ্গালহালিয়া বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অটোরিকশা থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে আহত হয় সাফা আক্তার। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বাঙ্গালহালিয়ার মুনাফ ডাক্তারের কাছে নিয়ে যান।
বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে উদ্বেগ দেখা দেয়। স্থানীয়রা আহত শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করেছেন।
সাফা আক্তারের পিতা রাজস্থলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুমন খান বলেন, হঠাৎ এমন দুর্ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছি। স্থানীয় মানুষ দ্রুত এগিয়ে এসে আমার মেয়েকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন, এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যেন সে দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে।”
এদিকে এলাকাবাসী জানান, সড়কে চলাচলের সময় শিশু ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে আরও সতর্ক হওয়া প্রয়োজন। বিশেষ করে অটোরিকশায় যাতায়াতের সময় অভিভাবক ও চালকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান

