Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁর মান্দায় নেশাখোরের হামলায় স্কুলশিক্ষক জখম

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০১ pm ২১, মে ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

রিজওয়ান, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলায় নেশাখোরের হামলায় এক স্কুলশিক্ষক গুরুতর আহত হয়েছেন।

গত বুধবার বিকেলে উপজেলার পরানপুর ইউনিয়নের চককেশব মোড়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষক আব্দুর রাজ্জাক (৪৭) বালুবাজার উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সোনাপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে চককেশব মোড়ে আগে থেকে অবস্থান নেওয়া বজলুর রহমান দা দিয়ে শিক্ষক আব্দুর রাজ্জাকের ওপর হামলা চালায়। এ সময় একাধিক কোপে তিনি গুরুতর জখম হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়।

পরে আহত শিক্ষককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত শিক্ষক আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, অভিযুক্ত বজলুর রহমান দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় অশোভন আচরণ করে আসছিল এবং তাকে দেখে নেওয়ার হুমকিও দিয়ে আসছিল। এরই জের ধরে এ হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, বিষয়টি জানা গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: #শিক্ষক_হামলা#স্কুলশিক্ষক_হামলানওগাঁমান্দা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দুমকিতে সাবেক ইউপি সদস্যের আত্মহত্যা, চিরকুটে ৬ পাওনাদারের নাম
  • রামিসা হত্যাকাণ্ডে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দিনাজপুরে মাশরুম চাষ সম্প্রসারণে পুষ্টি ও দারিদ্র্য হ্রাসে আঞ্চলিক কর্মশালা
  • দৈনিক নবচেতনা’র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • নওগাঁর মান্দায় নেশাখোরের হামলায় স্কুলশিক্ষক জখম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম