Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘোড়াঘাটে চাঁদাবাজি করার সময় ৪ জনকে আটক করলো সেনাবাহিনী

Bangla FMbyBangla FM
৪:৫৩ pm ০২, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গরুর হাটে চাঁদাবাজি করার সময় চারজনকে হাতে নাতে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (২ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে রানীগঞ্জ নতুন গরু হাট সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—মামুনূর রশিদ (৫০), দুদু মিয়া (৫৫), আব্দুল হাকিম (৫৭)—তিনজনই উপজেলার নূরপুর এলাকার বাসিন্দা এবং আজাহার আলী (৫৪) ভাতছালা গ্রামের বাসিন্দা।

ঘোড়াঘাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মারজিউল হক সাফিন জানান, আটক চারজন দুইটি শ্রমিক সংগঠনের সদস্য হিসেবে পরিচয় দিয়ে গরু ও ছাগল পরিবহনের চালকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চাঁদা আদায় করছিলেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর নিয়মিত তৎপরতার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, “ঈদ উপলক্ষে গরুর হাটে চাঁদাবাজি ও বিশৃঙ্খলা রোধে সেনাবাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।”

পরে আটক ব্যক্তিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সদরপুরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা
  • সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মাজারে হামলার জড়িতদের আইনের আওতায় আনার দাবি
  • ডোমারে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে হলেন আর্জেন্টিনার সমর্থক
  • সদরপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম