মো আলম, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান সদর উপজেলার রেইচা গোয়ালিয়া এলাকায় গত ১ তারিখ রাত ৯টার দিকে একটি হিন্দু বাড়িতে অস্ত্রধারী ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৯টার দিকে ৮/৯/জনের একটি অস্ত্রধারী দল রেইচা গোয়ালিয়ার একটি হিন্দু পরিবারের বাড়িতে হানা দেয়। ডাকাতরা বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা, ৭/৮ ভরি
স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগ।
ঘটনার খবর পেয়ে বান্দরবান সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ এলাকা ঘিরে এবং বিষয়টি তদন্ত শুরু করেছে।
বান্দরবান সদর থানার ওসি জানান, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে গেছি। ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলা হয়েছে। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা বের করতে কাজ চলছে।
এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়েছে কিনা সে বিষয়ে থানা থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা রাতের বেলা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। পুলিশ বলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

