Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুরে ব্রিজ-সংলগ্ন সড়ক ধসে যোগাযোগ ব্যাহত, দ্রুত সংস্কারের দাবি

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩৩ pm ২০, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0

তানভীর তুহিন,স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের সতেররশি গ্রামের কুদ্দুস মেম্বারের বাড়ির সামনে ব্রিজ-সংলগ্ন সড়কটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভারী বর্ষণে সড়কের অবস্থা আরও নাজুক হয়ে পড়ায় স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রতিদিন শিক্ষার্থী, রোগী, কৃষকসহ হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এ পথে চলাচল করছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো সংস্কার উদ্যোগ নেয়নি। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে এবং সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।

সরেজমিনে দেখা যায়, সড়কসংলগ্ন একটি খালের ওপর নির্মিত ব্রিজটির এক পাশের মাটি ভারী বৃষ্টি ও খালের পানির স্রোতে ধসে গেছে। ফলে ব্রিজের সংযোগ সড়ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। একসময় এ ব্রিজ দিয়ে যানবাহন চলাচল করলেও বর্তমানে পায়ে হেঁটে চলাচল করাও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, এ ব্রিজটি সদরপুর উপজেলার সদর ইউনিয়নের সতেররশি গ্রামের সঙ্গে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের
ব্রাক্ষন্দী গ্রামের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। সড়কটি অচল হয়ে পড়ায় যানবাহনকে অনেক দূর ঘুরে চলাচল করতে হচ্ছে, এতে সময় ও অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও দেখা দিচ্ছে নানা সমস্যা।

এলাকাবাসী দ্রুত ব্রিজ-সংলগ্ন সড়কের অংশ সংস্কার করে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কক্সবাজারে বিজিবি’র অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার
  • কাপ্তাই ইঞ্জিনচালিত বোট থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
  • আর্জেন্টিনা হারায় মন খারাপ কেয়া পায়েলের
  • সিরাজগঞ্জে সাপের কামড়ে একজনের মৃত্যু
  • কাপ্তাইয়ে ৪১ বিজিবি’র সহায়তায় হাসি ফুটল সাধারণ পরিবারের মুখে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম