Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রুপাপাত ইউনিয়নে উন্নয়ন কার্যক্রমে স্বস্তি, এলাকাবাসীর প্রশংসা

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১০ pm ১৬, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কার্যক্রম ও প্রশাসনিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব কদমী হাজীবাড়ি কবরস্থানে নতুন রাস্তা নির্মাণের ফলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে বলে জানান এলাকাবাসী। আগে বর্ষাকালে কবরস্থানে যেতে নৌকার ওপর নির্ভর করতে হতো, যা এখন আর প্রয়োজন হচ্ছে না।

স্থানীয়দের মতে, নতুন রাস্তা নির্মাণে কবরস্থানে যাতায়াত সহজ হয়েছে এবং জনদুর্ভোগ কমেছে। এ ছাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন কক্ষের পুরনো বৈদ্যুতিক বোর্ড, সুইচ, জানালা ও দরজা সংস্কারসহ নানা মেরামত কাজ করা হয়েছে বলে জানিয়েছেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. সানোয়ার মোল্লা বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি রাস্তাটি নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করেন। পরে ইউপি প্রশাসনের সহযোগিতায় কাজটি বাস্তবায়ন করা হয়।

স্থানীয় বাসিন্দা মো. কালাম মোল্যা বলেন, দীর্ঘদিনের ভোগান্তি দূর হওয়ায় তারা সন্তুষ্ট।

এদিকে ইউনিয়নের কাটাগড় মাজারে দুই রুমবিশিষ্ট একটি বাথরুম নির্মাণ করা হয়েছে বলেও জানা গেছে।

ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মিরাজ মৃধা ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় পরিষদকে আরও উন্নত ও সুশৃঙ্খলভাবে পরিচালনার চেষ্টা চলছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এবার যারা স্বাধীনতা পদক পেলেন
  • নীলফামারীতে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি
  • নীলফামারীতে ডিবি অভিযানে ১২ পুড়িয়া হেরোইনসহ ৩ মাদক কারবারী গ্রেফতার
  • গোপালপুরে শিবিরের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ১১ কর্মকর্তার রদবদল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম