সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারে দি ফ্লাওয়ার্স কে.জি অ্যান্ড হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মৌলভীবাজারে দি ফ্লাওয়ার্স কে.জি অ্যান্ড হাই স্কুলের এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন এবং জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম।
অনুষ্ঠানে মোট ১৩১ জন এসএসসি পরীক্ষার্থীকে বিদায় জানানো হয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৭০ জন,মানবিক বিভাগে ২৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৭ জন শিক্ষার্থী রয়েছে।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

