Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরে বিজিবির অভিযানে কোটি টাকার প্রত্নসম্পদ উদ্ধার 

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩৮ pm ০৬, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
দিনাজপুর ৪২ বিজিবি উদ্ধার হওয়া উদ্ধারকৃত শিবলিঙ্গর ছবি।

দিনাজপুর ৪২ বিজিবি উদ্ধার হওয়া উদ্ধারকৃত শিবলিঙ্গর ছবি।

সুলতান মাহমুদ, দিনাজপুর প্রতিনিধি, 
দিনাজপুরে পৃথক বিশেষ অভিযানে পাচারের আগেই প্রায় দেড় কোটিরও বেশি টাকার বিরল ও দুষ্প্রাপ্য প্রত্নসম্পদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া প্রত্নবস্তুর মধ্যে রয়েছে একটি পুষ্টি পাথরের শিবলিঙ্গ, একটি বিষ্ণু মূর্তি এবং একটি বেলে পাথরের মনসা মূর্তি। তবে অভিযানের সময় এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।আজ সোমবার ( ৬ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন দিনাজপুর  ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মুইন হাসান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত  রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মালিপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির সদস্যরা। এ সময় ১৩৯ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি দুষ্প্রাপ্য পুষ্টি পাথরের শিবলিঙ্গ উদ্ধার করা হয়।
একই দিন আরেকটি গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের কাহারোল উপজেলার ইছাইল এলাকায় একটি  বাড়িতে অভিযান চালিয়ে ১৩ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি এবং ৯ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বেলে পাথরের মনসা মূর্তি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় প্রত্নসম্পদ পাচারচক্রের কোনো সদস্যকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, উদ্ধার হওয়া পুষ্টি পাথরের শিবলিঙ্গ, বিষ্ণু মূর্তি ও মনসা মূর্তির মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকা।
দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মুইন হাসান বলেন, “দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ এবং প্রত্নসম্পদ পাচার রোধে বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে উদ্ধার হওয়া বস্তুগুলোকে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। পুরাকীর্তি সংরক্ষণ আইন অনুযায়ী এসব প্রত্নসম্পদ সংরক্ষণের দায়িত্ব সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া প্রত্নবস্তুগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।
Tags: উদ্ধারদিনাজপুরবিজিবি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেলদুয়ারে মোহাম্মদ হেলালুজ্জামানকে আবারও চেয়ারম্যান হিসেবে চান স্থানীয়রা
  • ব্র্যাক ব্যাংক মিরপুর উপ-শাখার বিশেষ আয়োজন
  • সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে-র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত
  • প্রিয় দল হারলে মন ভালো রাখবেন কিভাবে?
  • ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম