Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রামিসা হত্যা মামলার বিচার ঈদের পর শুরু হবে: আইনমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫১ pm ২৩, মে ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার ডিএনএ রিপোর্ট আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে ঈদের আগেই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২৩ মে) তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, রামিসা হত্যা মামলায় দ্রুততম সময়ে চার্জশিট প্রস্তুতের কাজ চলছে। ডিএনএ রিপোর্ট না পাওয়া পর্যন্ত চার্জশিট দাখিলে বিলম্ব হতে পারে, তবে রিপোর্ট পাওয়া গেলে দ্রুতই আদালতে দাখিল করা হবে।

তিনি আরও বলেন, “ডিএনএ টেস্ট ছাড়া চার্জশিট দিলে বড় ধরনের ভুল হওয়ার আশঙ্কা থাকে। তাই সব ধরনের বৈজ্ঞানিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেই মামলাটি এগিয়ে নেওয়া হচ্ছে।”

আইনমন্ত্রী জানান, বিচার কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ঈদের আগেই সম্পন্ন করার চেষ্টা চলছে। ঈদের পর দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া অন্যান্য চলমান মামলার অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে দ্রুত নিষ্পত্তিযোগ্য মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, লিগ্যাল এইড কার্যক্রমকে আরও কার্যকর করতে সরকার কাজ করছে এবং মাঠ পর্যায়ের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় আইন সংস্কারও করা হবে।

Tags: আইনমন্ত্রীডিএনএ রিপোর্টরামিসা হত্যা মামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন উপদেষ্টা আসিফ: প্রতিমন্ত্রী শাহে আলম
  • তিন মাসের সংসারেই নিভে গেল ইমন আচার্য্যের জীবন
  • ইরানের দাবি মেনে নেওয়া ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে অন্য কোনো পথ নেই: তেহরান
  • চট্টগ্রামে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে মেডিকেল অক্সিজেন হিসেবে বিক্রি
  • ‎সিরাজদিখানের সৈয়দপুরে নতুন গরুর হাটের উদ্বোধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম