Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রতিশ্রুতি রক্ষা করে বিদায় নিলো রাজনগরের মুন্সিবাজার বণিক সমিতির কমিটি

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৪১ am ১৯, মে ২০২৬
in সারাদেশ
A A
0

সঞ্জয় মালাকার:

রাজনগরের অন্যতম প্রধান ব্যবসায়িক প্রাণকেন্দ্র মুন্সিবাজারের ব্যবসায়ীদের সঞ্চয় ভিত্তিক প্রতিষ্ঠান ‘মুন্সিবাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিঃ’-এর ত্রি-বার্ষিক সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) রাত ৯টায় মুন্সিবাজারে অবস্থিত বণিক সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

তিন বছর আগে নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নেওয়া বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় এই সভার আয়োজন করা হয়। সভায় বিগত তিন বছরের সফলতা ও ব্যর্থতার বিস্তারিত পর্যালোচনা করা হয়।

ব্যবসায়ীদের টাকা ফেরতের বড় ঘোষণা:সভায় উপস্থিত ব্যবসায়ীবৃন্দ তাদের নিজ নিজ জমাকৃত টাকা ফেরত দেওয়ার দাবি জানান। ব্যবসায়ীদের এই দাবিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিদায়ী কার্যকরী কমিটি একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করে। কমিটির পক্ষ থেকে জানানো হয়, সদস্যদের ৫০০ টাকা জমার বিপরীতে বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করা হবে। এই ৫০০ টাকা পরবর্তীতে সমিতির সদস্য পদের ফিস হিসেবে জমা থাকবে।

নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের বিষয়ে বিদায়ী কমিটির সভাপতি জনাব বরকতুজ্জামান বলেন:”আমরা নির্বাচনের সময় অঙ্গীকার করেছিলাম যে মেয়াদ শেষে ব্যবসায়ীদের জমাকৃত টাকা পরিশোধ করব। আজকের সভার মাধ্যমে আমরা আমাদের সেই প্রতিশ্রুতি রক্ষা করেছি এবং ব্যবসায়ীদের টাকা ফিরিয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও যোগ করেন, “আমাদের পরিচালনাকালে সফলতা-ব্যর্থতা দুই-ই ছিল। তবে ব্যবসায়ীদের সহযোগিতা আমরা সবসময় পেয়েছি। আশা করি নতুন কমিটি বাজারের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে অগ্রণী ভূমিকা পালন করবে।”

৩ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন:সমিতির নিয়ম অনুযায়ী মেয়াদ পূর্ণ হওয়ায় পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অন্তর্বর্তীকালীন সময়ে সমবায় সমিতি পরিচালনার জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত ৩ সদস্যের আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন:
১. জমাদার সাবুল আহমেদ (বালিগাঁও)
২. শাহীন মিয়া (ব্রাহ্মণগাঁও)
৩. জবর আলী (মেদেনীমহল)
কমিটির বিদায়ী কোষাধ্যক্ষ জুনেদ আহমেদ জানান, সভার সিদ্ধান্ত অনুযায়ী এই ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির তালিকা অনুমোদনের জন্য দ্রুতই সমবায় অফিসে পাঠানো হবে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন আসার পর এই কমিটি পরবর্তী নির্বাচন বা সিলেকশনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের দায়িত্ব পালন করবে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন:বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক বাবলু আহমেদ, কোষাধ্যক্ষ জুনেদ আহমেদ এবং সদস্য শাহ্ আফজাল আলী, সেলিম আখন্দ ও খুরশিদ মিয়াসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন। এছাড়া সাবেক সভাপতি আশিক আলীসহ মুন্সিবাজারের সর্বস্তরের সাধারণ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত থেকে সভায় তাদের মতামত তুলে ধরেন।
বিদায়ী কমিটির নেতৃবৃন্দ বাজারের শান্তি ও সুন্দর পরিবেশ বজায় রাখতে নতুন কমিটিকে ভবিষ্যতে সব ধরনের সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিনাজপুরে ইয়াবা-গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
  • বাগেরহাটে শিশুশ্রম, বাল্যবিবাহ ও স্কুল ড্রপআউট মুক্ত করতে মতবিনিময় সভা
  • স্কুল যাওয়ার সময় অটোরিকশা থেকে পড়ে আহত স্কুলছাত্রী সাফা আক্তার
  • মাত্র ৫৬ টাকায় পুলিশে চাকুরী রাজবাড়ীতে টিআরসি পরীক্ষার ফলাফল ঘোষনা
  • হাটবাজারে পেরিফেরি খাজনা ২৩ গুণ বৃদ্ধি: ক্ষোভে ফুঁসছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম