Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাগেরহাটে শিশুশ্রম, বাল্যবিবাহ ও স্কুল ড্রপআউট মুক্ত করতে মতবিনিময় সভা

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৭ pm ১৯, মে ২০২৬
in অন্যান্য
A A
0

শেখ মাসুম বিল্লাহ, রামপাল উপজেলা প্রতিনিধি:

বাগেরহাটের রামপাল উপজেলাকে শিশুশ্রম, বাল্যবিবাহ ও স্কুল ড্রপআউট মুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ১৮ মে ২০২৬ তারিখে রামপাল থানা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে রামপাল থানা, রামপাল উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

সভায় অংশগ্রহণ করেন রামপাল থানার সকল পুলিশ সদস্য, বিভিন্ন ধর্মের ১০ জন ধর্মীয় নেতৃবৃন্দ এবং রামপাল উপজেলা যুব ও শিশু ফোরামের সদস্যরা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা সার্কেল, বাগেরহাটের সম্মানিত সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম।

সভাপতিত্ব করেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজীব আল রশিদ।

মত বিনিময় সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন রামপাল এপিসিও-এর সিনিয়র ম্যানেজার ফুলি সরকার। তিনি শিশুশ্রম, বাল্যবিবাহ ও স্কুল ড্রপআউটের বর্তমান পরিস্থিতি এবং করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আয়োজকরা জানান, শিশুদের অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে রামপালকে একটি নিরাপদ ও শিশুবান্ধব উপজেলায় পরিণত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সভায় বক্তারা বলেন, শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী, ধর্মীয় নেতৃবৃন্দ এবং যুব সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা এ বিষয়ে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল রামপাল এপি, রামপাল এপিসিও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সালথায় ভূমিসেবা মেলা উপলক্ষে র‍্যালি ও সভা অনুষ্ঠিত
  • তাহিরপুরের যাদুকাটায় ড্রেজার পরিচালনায় উচ্চ আদালতের অনুমতি
  • হারিয়ে যাচ্ছে পানিতে সোনা,রুপা খোঁজার পেশা
  • ফায়ার সার্ভিসে সক্ষমতা বাড়াতে ২০ নতুন স্টেশন, আসছে ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী
  • চুয়াডাঙ্গায় রাতে ঝড়ে গ্রামীণ জনপদেন ব্যাপক ক্ষতি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম