Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রবিরবাজারে অনলাইন জুয়ার আসরে র‍্যাবের অভিযান,আটক ৪

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৮ pm ১৭, জুলাই ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0
রবিরবাজারে অনলাইন জুয়ার আসরে র‍্যাবের অভিযান,আটক ৪

রবিরবাজারে অনলাইন জুয়ার আসরে র‍্যাবের অভিযান,আটক ৪

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজারে অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। এ সময় অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম ও আলামত জব্দ করা হয়েছে।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়,শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর সিপিসি-২-এর একটি আভিযানিক দল কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের দক্ষিণ রবিরবাজারে আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ মার্কেটে অবস্থিত ‘ব্রাদার্স টেলিকম’ নামের একটি দোকানে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুর রহমান।

অভিযান চলাকালে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন অনলাইন জুয়ার ওয়েবসাইট ব্যবহার করে জুয়া খেলার সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়।

আটকরা হলেন,ইউসুফপুর সদর এলাকার মকবুল হোসেন (৩৮),পৃথিমপাশা এলাকার বাবুল মিয়া (২৮),মো. সোয়েব আহমেদ (৩৮) এবং দক্ষিণ বিজলী এলাকার আব্দুল বাসিত (৩৬)।

র‍্যাব জানায়,আটক ব্যক্তিদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত মোবাইল ফোনসহ প্রয়োজনীয় বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে মকবুল হোসেনকে এ চক্রের মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে।

এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন,২০২৬ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব-৯।

Tags: অপরাধআটক -৪রবিরবাজারে অনলাইন জুয়ার আসরে র‍্যাবের অভিযান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গোয়ালন্দে অটোরিক্সা চালককে হত্যা, গাড়ি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা
  • অক্টোবরে ভোট, ভেঙে গেল ইসরায়েলের পার্লামেন্ট
  • এবার সিরিয়ায় হামলা চালাল ইরান
  • মার্কিন অর্থে সমালোচক দমন করছে ইসরায়েল: আরাগচি
  • কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম