Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৮ pm ১৭, জুলাই ২০২৬
in বিশ্ব
A A
0
কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

ইরান দাবি করেছে, কাতারের আল উদেইদে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক বিমানঘাঁটিতে নতুন করে হামলা চালানো হয়েছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, চলমান সামরিক অভিযানের ১৫তম ধাপে এ হামলা পরিচালিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির বরাতে আইআরজিসি এক বিবৃতিতে দাবি করে, হামলায় যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার রাডার ব্যবস্থা এবং একাধিক কৌশলগত আকাশে জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) সামরিক বিমান ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে আইআরজিসি আরও বলেছে, যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যে তাদের সামরিক ঘাঁটির স্বাগতিক দেশগুলোকে এর পরিণতি সম্পর্কে সতর্ক থাকতে হবে।

সংস্থাটির ভাষ্য, “যুক্তরাষ্ট্র ও তাদের আঞ্চলিক ঘাঁটির স্বাগতিকদের জানা উচিত, লাল রেখা অতিক্রম করে সাধারণ মানুষ ও বেসামরিক অবকাঠামোর ওপর হামলার মূল্য অত্যন্ত কঠিন হবে। এই ধরনের হামলা অব্যাহত থাকলে আরও কঠোর ও ইতিহাসে স্মরণীয় জবাব দেওয়া হবে।”

তবে ইরানের এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা কাতার কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য পাওয়া যায়নি। ফলে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনো যাচাই করা সম্ভব হয়নি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে উভয় পক্ষের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

Tags: ইরানকাতারদাবিবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হরমুজ-লোহিত সাগর উত্তেজনায় বাড়ল তেলের দাম
  • ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের মূল্য বাড়ায়নি সরকার: টুকু
  • ফুলবাড়ীতে মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
  • মেসির কোলের শিশুই আজ বিশ্বকাপ ফাইনালে প্রতিপক্ষ
  • সোনাহাট স্থলবন্দরে ভারতীয় ইয়াবাসহ নারী গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম