Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাহাড়ে অসহায়দের স্বাবলম্বী করতে বিজিবির হাঁসের খামার

Bangla FMbyBangla FM
১০:২৪ am ১৫, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

রাঙ্গামাটি প্রতিনিধি 

পাহাড়ি জেলা রাঙ্গামাটি লংগদুতে বর্ডার গার্ড বাংলাদেশের সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তার ধারাবাহিকতায় তিনটি অসহায় দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে হাঁস, হাঁসের শেড, খাদ্য ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেছে রাজনগর ৩৭ বিজিবি জোন।

বিজিবি জোনের উদ্যোগে ও রাঙ্গামাটি সেনা রিজিয়নের দিকনির্দেশনায় এবং জোন অধিনায়ক লে. কর্নেল নাহিদ হাসানের সার্বিক তত্বাবধানে গতকাল এই সহায়তা প্রদান করা হয়। সহকারী পরিচালক নাজমুল হোসেন জোনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত থেকে তিনটি পরিবারের মাঝে পঞ্চাশটি করে হাঁস, হাঁসের শেড, খাদ্য ও ওষুধ সামগ্রী হস্তান্তর করেন।

জোন অধিনায়ক নাহিদ হাসান বলেন, “দূর্গম পাহাড়ে বসবাসরত দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, তারা যেন স্বাবলম্বী হতে পারে এবং দারিদ্র্যতা থেকে মুক্তি পায়।ভবিষ্যতেও এমন মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপকারভোগী পরিবার। তারা বলেন, বিজিবির এই উদ্যোগ আমাদের জীবনে নতুন আশার আলো দেখিয়েছে। হাঁস পালনের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবো।

রাজনগর ৩৭ বিজিবি জোন সূত্রে জানা গেছে, পাহাড়ে বসবাসকারী পাহাড়ি বাঙালি সম্প্রদায়ের দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করতে বর্ডার গার্ড বাংলাদেশ নিয়মিত এ ধরনের উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে। বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করে আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

বিজিবির এমন মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং ভবিষ্যতে আরও পরিবারকে এভাবে সহায়তা করার আহ্বান জানান স্থানীয় সচেতন নাগরিক। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শীট উধাও, আহ্বায়ক বরখাস্ত
  • বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অনুমতি ছাড়াই চলছে মিনি পেট্রোল পাম্প
  • উজিরপুরে শাপলা বিলে নৌকা থেকে পড়ে পর্যটকের মৃত্যু
  • ফুটবল ছাড়িয়ে এবার হলিউডে রোনালদো
  • জামালপুরে ট্রাক চাপায় নিহত ২

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম