Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁ সীমান্ত দিয়ে পুশ-ইন চেষ্টা ব্যর্থ, বিজিবির কঠোর অবস্থানে পিছু হটল বিএসএফ

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩৩ pm ০৬, জুন ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ১৭ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে জোরপূর্বক পুশ-ইন (অনুপ্রবেশ) করানোর চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তীব্র প্রতিরোধ ও কঠোর অবস্থানের মুখে টানা ১৯ ঘণ্টার চেষ্টা শেষে গত রাত একটার দিকে ওই ব্যক্তিদের আবারো ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয় তারা।

সীমান্তবর্তী সূত্রে জানা গেছে, সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্ত এলাকা দিয়ে বিএসএফের একটি দল ওই ১৭ জন বাংলাভাষী নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে হাপানিয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্তে কঠোর অবস্থান নেন এবং অনুপ্রবেশের চেষ্টায় তীব্র বাধা দেন।

শুক্রবার ভোর থেকে শুরু হওয়া এই টানটান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চলে গভীর রাত পর্যন্ত। বিজিবির অনড় অবস্থানের কারণে বিএসএফ তাদের উদ্দেশ্য সফল করতে পারেনি। অবশেষে দীর্ঘ ১৯ ঘণ্টা পর পরিস্থিতি বেগতিক দেখে রাত আনুমানিক একটার দিকে বিএসএফ ওই ১৭ জনকে নিজেদের হেফাজতে নিয়ে ভারতীয় ভূখণ্ডের ভেতরের দিকে চলে যায়।

নওগাঁ ব্যাটালিয়ন-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম শনিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

এদিকে বিএসএফের অন্যায় পুশ-ইনের চেষ্টার বিরুদ্ধে বিজিবির এমন বলিষ্ঠ ও বীরত্বপূর্ণ অবস্থান স্থানীয় সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরিয়েছে এবং সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জয়পুরহাটে প্রয়াত বিএনপি নেতাদের মরণোত্তর সম্মাননা প্রদান
  • “মাস্টার সাহেব, আপনি আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছেন, তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব!”
  • স্বর্ণের সঙ্গে কমল রুপার দামও
  • ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দখলের প্রয়োজন নেই: ডোনাল্ড ট্রাম্প
  • ট্রাম্পের সঙ্গে খামেনির বৈঠক ‘অবাস্তব’: আরাগচি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম