Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জয়পুরহাটে প্রয়াত বিএনপি নেতাদের মরণোত্তর সম্মাননা প্রদান

Bangla FM OnlinebyBangla FM Online
২:৪৬ pm ০৬, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও প্রয়াত নেতাকর্মীদের মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুর ১২টায় আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাগজানা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজমুল হক।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জেলা বিএনপির সদস্য আলী আহসান মুক্তা এবং জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ভিজ্যুয়াল: সম্মাননা ক্রেস্ট প্রদান, পরিবারের সদস্যদের উপস্থিতি।

অনুষ্ঠানের শেষে জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধানকে সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে বাগজানা ইউনিয়ন বিএনপির প্রয়াত নেতাকর্মীদের পরিবারের সদস্যদের হাতে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

ঈদ পুনর্মিলনীর এই আয়োজনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। একই সঙ্গে প্রয়াত নেতাকর্মীদের অবদানের স্বীকৃতি হিসেবে তাদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এনসিপিতে যোগ দিলেন ৪ মুক্তিযোদ্ধাসহ ২০০ জন
  • মামলা ও বিলভাতিয়া জলমহল দখলের অভিযোগে শিবগঞ্জে মৎস্যজীবীদের মানববন্ধন
  • মানিকগঞ্জের শিবালয়ে ষাটোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে আটক ৩
  • শার্শায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা
  • সৈয়দপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম