Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মামলা ও বিলভাতিয়া জলমহল দখলের অভিযোগে শিবগঞ্জে মৎস্যজীবীদের মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৪ pm ০৬, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ জালাল উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মৎস্যচাষিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং বিলভাতিয়া জলমহল অবৈধভাবে দখলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড।

শনিবার সকালে শিবগঞ্জ উপজেলার কর্ণখালী ব্রিজ এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ঘন্টা ব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য দেন দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আক্তারুল ইসলাম, সাধারণ সদস্য জিন্নুর রহমান, সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আলী, জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মালেকসহ মাৎস চাষী ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ গ্রহণ করে ।

বক্তারা অভিযোগ করেন, কালাম, জামবাড়ীয়া ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসিম মেম্বার, সাবেক মেম্বার ইব্রাহিম, চুটুঘোষসহ তাদের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য ও মৎস্যচাষিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। একই সঙ্গে বিলভাতিয়া জলমহল অবৈধভাবে দখলের চেষ্টা চালানো হচ্ছে বলেও তারা দাবি করেন।

মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, জলমহলকে কেন্দ্র করে মৎস্যচাষিদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এছাড়া কলমুগাড়া এলাকায় অবৈধভাবে বাঁধ নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করা হয়েছে। এতে কয়েক হাজার বিঘা আবাদি জমি, মাছের ঘের এবং অসংখ্য কৃষক ও মৎস্যচাষী ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেন বক্তারা।

বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিলভাতিয়া জলমহল যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠী অবৈধভাবে দখল করতে না পারে এবং প্রকৃত মৎস্যচাষীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ করা হয়। এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মৎস্যচাষ ও কৃষির স্বার্থে জলমহলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংঘর্ষের চিত্র ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা , সংবাদ প্রকাশ করতে বাধা
  • গোপালপুর গোলপেঁচা-জগৎপুরা বিরোধের মীমাংসা: ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস টুকু ও পিন্টুর
  • বাগেরহাটের রামপালে মাইক্রোবাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষ, আহত ৮
  • আশুলিয়ায় বিরোধ পুর্ন পুকুর কাটতে সরকারের কোটি টাকা বরাদ্দ
  • ঝালকাঠিতে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম