Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকাঠিতে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৬ pm ০৬, জুন ২০২৬
in অন্যান্য
A A
0

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকা‌ঠি জেলা প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি পৌর এলাকায় অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সঞ্জীব বিশ্বাস (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৫ জুন) রাতের দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ ও হাসপাতাল সং‌যোগ সড়কের মোড় এলাকায়, মদন মোহন আখড়া সংলগ্ন একটি বাসার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সঞ্জীব বিশ্বাস ওই এলাকার মৃত রবীন্দ্র বিশ্বাসের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক অবস্থায় সঞ্জীব বিশ্বাসকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নলছিটি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

পুলিশের পক্ষ থেকে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Tags: ইয়াবাঝালকাঠিমাদক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাটি ও পরিবেশ উপযোগী বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর
  • ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ কিম জং উনের
  • প্রতিদিন নিয়ম করে হাটার উপকারিতা
  • এই খামখেয়ালি জনগণ মেনে নেবে না: সারজিস আলম
  • হামে নতুন করে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়াল ১৩০০

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম