ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত যুক্তরাষ্ট্র চাইলে দখল করতে পারে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এমন পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের কাছে থাকা প্রায় ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র চাইলে সহজেই নিয়ন্ত্রণে নিতে পারে, তবে এমন পদক্ষেপ বাস্তবসম্মত বা যৌক্তিক হবে না। ট্রাম্পের মতে, বর্তমানে এ ধরনের কোনো অভিযানের প্রয়োজন নেই।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েই এখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা সবচেয়ে বেশি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য অনুযায়ী, ইরানের কাছে প্রায় ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে

