Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রস্তাবিত বাজেট লুটপাট ও পাচারমুখী: রাষ্ট্র সংস্কার আন্দোলন

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২১ pm ১৯, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে দীর্ঘদিনের অর্থনৈতিক ধারার অংশ হিসেবে ‘লুটপাট ও পাচারমুখী’ এবং ‘উৎপাদনবিমুখ’ বলে সমালোচনা করেছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।

দলটির দাবি, এই বাজেট জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও আকাঙ্ক্ষার সঙ্গেও সাংঘর্ষিক।

শুক্রবার রাজধানীর তোপখানা রোডে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করা হয়। সেখানে প্রস্তাবিত বাজেটের সমালোচনার পাশাপাশি একটি বিকল্প বাজেট প্রস্তাবও উপস্থাপন করা হয় বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। তিনি বলেন, মুদ্রাস্ফীতি, টাকার মান কমে যাওয়া এবং সাধারণ মানুষের জীবনযাত্রার অবনতি বিবেচনায় না নিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে। তাঁর মতে, এটি কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থ হবে এবং ঋণের ওপর নির্ভরতা আরও বাড়াবে।

তিনি আরও বলেন, অর্থনীতিকে আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ থেকে বের করে এনে সামাজিক ন্যায়বিচার ও সমতা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি বাজেট বাস্তবায়নে আমলাদের কার্যকারিতার ভিত্তিতে মূল্যায়ন ও পদোন্নতি–পদাবনির ব্যবস্থা চালুর কথাও তিনি উল্লেখ করেন।

দলের পক্ষ থেকে লিখিত বক্তব্যে যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া বলেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী অর্থনৈতিক পরিকল্পনার মূল লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান সৃষ্টি।

বিকল্প প্রস্তাবে কর ব্যবস্থার সংস্কার, করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং উচ্চ আয়ের ওপর বেশি কর আরোপের সুপারিশ করা হয়। পাশাপাশি স্টার্টআপ ও উদ্যোক্তা খাতে কর সুবিধা, সরকারি অপচয় কমানো, দেশীয় শিল্প সুরক্ষা এবং এসএমই ঋণ সম্প্রসারণের কথা বলা হয়।

এছাড়া কৃষি সমবায়, কোল্ড স্টোরেজ সম্প্রসারণ, কৃষি ভর্তুকি বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক গ্রিন এনার্জি প্রকল্প গ্রহণের প্রস্তাবও তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Tags: আন্দোলনরাষ্ট্রলুটপাটসংস্কার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানের পর এবার উত্তর কোরিয়ায় নজর ট্রাম্পের
  • সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে সদস্যদের মানববন্ধন
  • অজিদের রান পাহাড় টপকাতে পারল না বাংলাদেশ
  • সিরাজদীখানে মাদক ও জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • বেনাপোল বন্দরে পণ্য পাচার ও শুল্ক ফাঁকি: দুই মামলায় ২৪ জন আসামি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম