Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রধানমন্ত্রীর চীন সফর: প্রস্তুতিতে বেইজিং যাচ্ছেন সিয়াম

Bangla FM OnlinebyBangla FM Online
১:১২ pm ০৮, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর আসন্ন চীন সফরকে কেন্দ্র করে প্রস্তুতিমূলক কূটনৈতিক কার্যক্রম জোরদার করেছে সরকার। এর অংশ হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বেইজিং সফরে যাচ্ছেন।

সরকারের দায়িত্বশীল সূত্র রোববার (৭ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছে।

সফরকালে বুধবার চীনের উপপররাষ্ট্রমন্ত্রী হুয়া চুনইং-এর সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রসচিব। ওই বৈঠকে আগামী ২৩ থেকে ২৬ জুন নির্ধারিত প্রধানমন্ত্রীর চীন সফরের প্রস্তুতি, কর্মসূচি এবং দ্বিপক্ষীয় আলোচনার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

সরকারি সূত্রগুলোর তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর সফরের আগে ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফরে যাবেন তিনি। এরপর ২৩ জুন কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেইজিং বৈঠকে সফরের সময়সূচি, সম্ভাব্য চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) এবং বিভিন্ন কৌশলগত ইস্যু নিয়ে আলোচনা হবে।

এছাড়া পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ফিলিপাইন হয়ে চীন সফর করবেন। তিনি ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের (ARF) জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নেবেন, যা মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে একই দিনে তার বেইজিং যাত্রার পরিকল্পনা রয়েছে।

Tags: চীনপ্রধানমন্ত্রীবেইজিং
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া তক্ষক হস্তান্তর বন বিভাগে
  • ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে টিকা সংকটের মামলার আবেদন খারিজ
  • ২০২৬ বিশ্বকাপ জিতবে কে, ভবিষ্যদ্বাণী করলেন মামদানি
  • সিরাজগঞ্জে ছাত্রদল নেতাকে মারপিট করার প্রতিবাদে মানববন্ধন
  • সিরাজগঞ্জে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম