Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে ছাত্রদল নেতাকে মারপিট করার প্রতিবাদে মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
২:২৭ pm ০৮, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান শেখকে মারপিট করায় প্রতিবাদে মানববন্ধন করেছে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল।

সোমবার (৮ জুন) বেলা ১১টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হামলার সাথে জড়িত সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জুয়েল রানাকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা।

এসময় বক্তারা বলেন, সিরাজগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের আহব্বায়ক জুয়েল রান তার নিজ দলের নেতাকে বহিষ্কৃত শিবির নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহব্বায়ক মুনতাসির হাসান মেহেদী ও তার দলবল দিয়ে হামলা করিয়েছে। একজন ছাত্রদল কর্মী কিভাবে আরেকজন ছাত্রদল কর্মীকে এভাবে অন্য দলের লোকজন দিয়ে আহত করতে পারে। আমরা এর সুষ্ট বিচার দাবী করি। পাশাপাশি এঘটনায় সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহনের জন্য জেলা ছাত্রদলের দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়াও জুয়েল রানা সাধারণ ছাত্র ছাত্রীদের হোস্টেলে সিট পাইয়ে দেওয়ার নামে বাণিজ্য করে থাকে। তার বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তাকে মারধর করা হয়। তার এমন কার্যকলাপের কারণে দলের সুনাম ক্ষুন্ন হচ্ছে।

মানববন্ধনে জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, কলেজ ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম রানা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রোমান আলিফ, যুগ্ম-আহ্বায়ক মারুফ আহমেদ, ফয়সাল আহমেদ মারুফ, সিয়াম আহমেদ, সদস্য মোবারক হোসেন সহ কলেজের ছাত্ররা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২ জুন বহিষ্কৃত শিবির নেতা ও বৈষম্য বিরোধী আন্দোলনের আহব্বায়ক মুনতাসির হাসান মেহেদী তার দলবল নিয়ে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান শেখের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় শারীরিকভাবে আহত হয় রায়হান। রায়হানের অভিযোগ অন্যয়ের বিরুদ্ধে কথা বলার কারনে মুনতাসিরকে দিয়ে জুয়েল এঘটনা ঘটিয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সালথায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল
  • এনএসসি মনোনীত বিসিবির পরিচালক হলেন সরফরাজ আহমেদ সরফু
  • নতুন এটিসি টাওয়ারে তিন মাসে আয় প্রায় ২০০ কোটি
  • নলছিটিতে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম