বরিশাল সংবাদদাতা
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশালে শুভাগমন উপলক্ষে বিএনপির নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে বইছে আনন্দ ও উচ্ছ্বাস।
আগামীকাল ১৩ জুলাই সোমবার সরকারি সফরে প্রাচ্যের ভ্যানিসখ্যাত কীর্তনখোলা নদীর তীরের শহর বরিশালে আসবেন প্রধান মন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম তারেক রহমান বরিশালে আসছেন।এর আগে জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় প্রধান হিসাবে তিনি এসেছেন। তার আগমনকে ঘিরে নেত, কর্মী সমর্থকরা বেশ উজ্জীবিত ও আনন্দিত। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে জেলা,মহানগড়, ও উপজেলা পর্যায়ে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। দলীয় প্রধান প্রিয় নেতাকে বরন করে নিতে বিএনপি ও অংগ সংগঠন থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
প্রধানমন্ত্রী বেলা ১১.৩০ মিনিটে সড়ক পথে বরিশালে যাবেন। যাওয়ার পথে তিনি গৌরনদীতে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নিবেন।
তার আগমনকে ঘিরে প্রশাসনিক ভাবেও নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুুতি, বরিশাল শহরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যাবস্হা।
প্রধানমন্ত্রীর আগমন প্রসংগে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, এ সফর মূলত বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে। বরিশালে এসে তিনি প্রথমে নগরীর ত্রিশ গোডাউন বদ্ধভূমি সংলগ্ন খাল পারে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিবেন। দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্হানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক সভায় অংশ নিবেন।
স্হানীয় সাধারণ জনগণের প্রত্যাশা করছেন, হয়তোবা এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল- ভোলা সেতু, ঢাকা- বরিশাল সড়ক ব্যবস্হা ছয় লেনে উন্নীত করন ও ঢাকা- বরিশাল রেল যোগাযোগ ব্যবস্হার বিষয়ে বরিশালবাসীকে আশ্বাস দিবেন।

