Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ: মাহদী আমিন

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫০ pm ০৫, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিমোন লওসন পার্চমেন্ট।

মঙ্গলবার (৫ মে) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে ডব্লিউএফপির ডেপুটি হেড অব প্রোগ্রাম মেরিব্যাথ ব্লাক, হেড অব সাপ্লাই চেইন ক্যাথরিন ক্লেয়ার, স্কুল ফিডিং বিভাগের প্রধান ইমা ক্লারা লেফু এবং সিনিয়র পার্টনারশিপ অ্যাডভাইজার মো. মহসিন উপস্থিত ছিলেন।

সাক্ষাতে দেশের ‘মিড ডে মিল’ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করার বিভিন্ন দিক এবং কর্মসূচিটি আরও কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় করা হয়।

ডব্লিউএফপি প্রতিনিধিরা এ খাতে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন পরামর্শ দেন। আলোচনায় কর্মসূচির স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকারিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মনিটরিং ব্যবস্থা জোরদার করা এবং উপজেলা পর্যায়ের কমিটিগুলোকে আরও সক্রিয় করার বিষয়েও আলোচনা হয়।

মাহদী আমিন বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এ ধরনের কর্মসূচি শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে বড় ভূমিকা রাখে।

Tags: প্রধানমন্ত্রীমাহদী আমিন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঐক্যবদ্ধ বাংলাদেশে সুশাসন, নিরাপত্তা ও উন্নয়নের অগ্রযাত্রা সরকারের অঙ্গীকার
  • এই অপবাদের সাথে আমি জরিত নই, আমি সাধারণ মানুষ, আমান উল্লাহ সাগর
  • ধর্ষ*ণে*র শিকার ১১ বছর বয়সী মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত শিক্ষকের অস্বীকার
  • শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ: মাহদী আমিন
  • সৈয়দপুরে এমপি বিলকিস ইসলামকে সংবর্ধনা, দল গোছানোর আহ্বান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম