Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৩ pm ২৬, জুন ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৬ জুন) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের সংবাদে বাংলাদেশ গভীরভাবে মর্মাহত।

তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে এই দুর্যোগপূর্ণ সময়ে ভেনেজুয়েলার জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে বাংলাদেশ। তিনি ভেনেজুয়েলা সরকার ও জনগণের জন্য ধৈর্য, সাহস এবং দ্রুত পুনরুদ্ধারের প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় ভেনেজুয়েলায় স্বল্প সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সর্বশেষ সরকারি হিসাবে এ দুর্যোগে ২৩৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ভেনেজুয়েলার স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো জানিয়েছেন, উদ্ধার হওয়া অনেক আহত ব্যক্তির অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। তাদের মধ্যে অনেকে হাসপাতালে পৌঁছানোর আগেই কিংবা চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যান।

Tags: তারেক রহমানপ্রধানমন্ত্রীভূমিকম্পভেনেজুয়েলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আজান নিষিদ্ধ করতে যাচ্ছে ডেনমার্ক
  • কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন
  • শাহজালালের মাজারের ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি
  • ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিলেন এরদোয়ান’, দাবি ট্রাম্পের
  • ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’—ব্রাজিলকে চ্যালেঞ্জ জাপান কোচের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম