Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০০ pm ২৯, এপ্রিল ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় জনদুর্ভোগে গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনের বৈঠকে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের পয়েন্ট অব অর্ডারে উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম শহরের একটি বড় অংশ ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে, এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। বিষয়টি সমাধানে সিটি মেয়রের সঙ্গে আলোচনা হয়েছে বলেও তিনি জানান। তবে পরিস্থিতির মাত্রা বেশি হওয়ায় তা স্বাভাবিক করতে সময় লাগবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, এই কষ্টের জন্য তিনি চট্টগ্রামবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার কাজ করছে।

জলাবদ্ধতার জন্য জনসচেতনতার অভাবকে দায়ী করে প্রধানমন্ত্রী বলেন, ড্রেন ও খালে প্লাস্টিক, পলিথিনসহ বর্জ্য ফেলার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। পরিষ্কার করার পরও পুনরায় বর্জ্য ফেলার প্রবণতা সমস্যাকে আরও জটিল করছে।

তিনি সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনসচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি। প্লাস্টিক ও পলিথিন সঠিকভাবে নিষ্পত্তি সম্পর্কে জনগণকে সচেতন করা নৈতিক দায়িত্ব।

Tags: চট্টগ্রামতারেক রহমানপ্রধানমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তরমুজ খাওয়া কি প্রাণঘাতী হতে পারে? জানুন বিশেষজ্ঞদের ব্যাখ্যা
  • বৃষ্টি নিয়ে গেলো সোনা
  • সংবিধান সংশোধনে কমিটি গঠনের উদ্যোগ, বিরোধীদলের কাছে ৫ সদস্যের নাম চাওয়া হলো
  • সিলেটের ওসমানী মেডিকেলে দালাল চক্র বেপরোয়া
  • টানা বৃষ্টিতে সুনামগঞ্জে হাওরে বোরো ধান কাটায় সংকট

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম