লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের চাঞ্চল্যকর মোঃ উজ্জল মিয়া (২৬) হত্যা মামলার প্রধান আসামি মোঃ আলমগীর হোসেন আনন্দ (৩২) র্যাবের অভিযানে কুড়িগ্রামে গ্রেফতার।
মোঃ আলমগীর হোসেন আনন্দ (৩২),আাদতমারী উপজেলার তালুক দুলালী গ্রামের মৃত ঈমান আলীর ছেলেভ
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি চৌকস দল ইং ২৫/০৬/২০২৬ তারিখ রাত ০২.৪০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন চর গোড়কমন্ডল সাকিস্থ মৃত আব্দুল হামিদের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ আলমগীর হোসেন আনন্দকে গ্রেফতার করতে সক্ষম হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে মোঃ উজ্জল মিয়ার পরিবার ও আসামি মোঃ আলমগীর হোসেনের পরিবারের সাথে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে ০২/০৬/২০২৬ ইং সকাল ০৯.০০ ঘটিকায় মোঃ উজ্জল মিয়া (২৬) পার্শ্ববর্তী বাড়ি হতে নিজ বাড়ির গেটের সামনে আসলে আলমগীর হোসেনের ও সহযোগী ৫/৭ জন পূর্ব বিরোধের জেরে হাতে রাম দা, ধারালো ছোরা, বটি, লাঠি সোটা নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে ছোরা ও রামদা দিয়ে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ীভাবে মারপিট করে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং উজ্জ্বল কে শ্বাসরোধ করে গলাটিপে হত্যার চেষ্টা করে।
উজ্জ্বলের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আলমগীর হোসেন ও তার সহযোগীরা ভয়ভীতি প্রদর্শন করে উক্ত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে উজ্জ্বলকে উদ্ধার করে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
উজ্জ্বল চিকিৎসাধীন অবস্থায় ইং ০৮/০৬/২০২৬ তারিখ রাত ০১.০০ ঘটিকায় মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় উজ্জ্বলের মা মোছাঃ রহিমা বেওয়া (৭০) বাদী হয়ে লালমনিরহাট জেলার আদিতমারী থানায় আসামিদের বিরুদ্ধে ইং ০৮/০৬/২০২৬ তারিখ ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৬/৩৯৭/৩০২/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০ মূলে মামলার দায়ের করেন। যার মামলা নং-০৫।
উল্লেখ্য, র্যাব আরও জানায়, ইতপূর্বে ১৩/০৬/২০২৬ তারিখ দুপুর ০২.৪৫ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন তাজহাট থানাধীন মডার্ন মোড় এলাকা থেকে মামলার ০৫, ০৬ এবং ০৮ নং আসামি যথাক্রমে ০১। মোঃ ফজলুল হক (৪২), পিতা-সাহেদ আলী মুন্সি, ০২। আসামি মোছাঃ ছকিনা বেগম (৩৮),স্বামী- মোঃ ফজলুল হক এবং ০৩। আসামি মোছাঃ লাইলী বেগম (৫০), স্বামী- মৃত ইমান আলী, সকলের ঠিকানা তালুক দুলালী বারঘড়ি, ইউপি-ভেলাবাড়ি, থানা-আদিতমারী, জেলা- লালমনিরহাট, গ্রেফতার করা হয়েছিলো।

