Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩৬ pm ২৬, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকার এ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর দাবি, দেশে ধর্ষণ, হত্যা ও অন্যান্য অপরাধ বেড়ে যাওয়ায় জনগণের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বলেন, নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পরিবর্তে তিনি অন্য মন্ত্রণালয়ের বিষয়ে বেশি মনোযোগ দিচ্ছেন। তাঁর অভিযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি অব্যাহত থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না, ফলে মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ স্বাধীনতার মাধ্যমে বহুবার নতুন প্রত্যাশা নিয়ে এগিয়েছে। কিন্তু অতীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি। বর্তমান পরিস্থিতিতেও জনগণ নিরাপত্তাহীনতা অনুভব করছে বলে তিনি মন্তব্য করেন।

গণভোট ও সংস্কার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দেশের মানুষ রাষ্ট্র পরিচালনার কাঠামোগত পরিবর্তন প্রত্যাশা করেছিল। তাঁর ভাষ্য, গণভোটে জনগণ দুটি বিষয়ে মত দিলেও একটি বাস্তবায়ন হলেও অন্যটির যথাযথ মূল্যায়ন হয়নি। তিনি দাবি করেন, অতীতের কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পুনরাবৃত্তি রোধে জনগণ পরিবর্তন চেয়েছিল।

বক্তব্যের শেষাংশে ডা. শফিকুর রহমান বলেন, নতুন বা পুরোনো—যেকোনো ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধেই জামায়াতে ইসলামী অবস্থান নেবে। একই সঙ্গে তিনি দেশের জনগণকে সব ধরনের কর্তৃত্ববাদী প্রবণতার বিরুদ্ধে সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানান।

Tags: আইনশৃঙ্খলাজামায়াত আমিরসরকার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আজান নিষিদ্ধ করতে যাচ্ছে ডেনমার্ক
  • কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন
  • শাহজালালের মাজারের ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি
  • ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিলেন এরদোয়ান’, দাবি ট্রাম্পের
  • ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’—ব্রাজিলকে চ্যালেঞ্জ জাপান কোচের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম