মোঃ রাতুল হাসান শিশির ক্যাম্পাস প্রতিনিধি, ঢাকা কলেজ
ঢাকা কলেজের পাশে অবস্থিত গভমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল এবং আশেপাশের অন্যান্য স্কুল এবং কলেজের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের আনাগোনা বেড়েছে ঢাকা কলেজ আবাসিক এলাকায়। হলপাড়া থেকে শুরু করে পুকুর পাড় এবং আবাসিকের মধ্যের প্রত্যেকটি দোকানের তাদের ব্যাপক উপস্থিত পরিলক্ষিত হচ্ছে।
সাম্প্রতিক শুরু হওয়া এসএসসি বা সমমান পরীক্ষা এর কেন্দ্র গভমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকরা বর্তমানে পরীক্ষার সময় ঢাকা কলেজে মাঠ, পুকুরপাড় এবং আবাসিক এলাকা অবস্থান করেন। যার ফলপ্রেক্ষিতে আবাসিক শিক্ষার্থীরা প্রায় সময় অস্বস্তিকর পরিস্থিতি সম্মুখীন হচ্ছে।

