এম.শাহীন আল আমীন, জেলা প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ পৌর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রহমত আলীকে বহিস্কারের দাবিতে সংবাদ সম¥েলন করেছেন সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্র দলের সাংগাঠনিক সম্পাদক আদিল আব্দুল্লাহ।
রোববার(১৭ মে) রাতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রহমত আলীর বিরুদ্ধে চাঁদাবাজী, নারী কেলেংকারী ও মাদক সেবনের সাথে জড়িত থাকার অভিযোগ তুলে ধরা হয়।
বকশীগঞ্জ উপজেলা বিএনপি অফিসে সংবাদ সম্মেলনে আদিল আব্দুল্লাহ বলেন, পৌর স্ট্যান্ডের মাসিক ইজারা নিয়ে পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রহমত আলী ইজারাদার মাসুদ বকশীর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তাকে হুমকি দেওয়া হয়। এর জের ধরে রহমত আলী বকশীগঞ্জ পৌর সভার সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরের বিরুদ্ধে নানা অপপ্রচার শুরু করে। তিনি আরও বলেন, রহমত আলী একজন সন্ত্রাসী, চিহিৃত অপরাধী, চাঁদাবাজ, মাদক কারবারী ও নারী লোভি। তার কারনে দল ও দলীয় নেতা কর্মীদের ভাবমুর্তি নষ্ট হচ্ছে। তাকে দল থেকে বহিস্কারের বিষয়ে জামালপুর-১ আসনের এমপি বিমান পরিবহন ও পর্যটন প্রতি মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের হস্তক্ষেপ দাবি করেন।
এব্যাপারে শনিবার(১৬ মে) পৌর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রহমত আলী সাংবাদিকদের জানান, পৌর স্ট্যান্ড ইজারা সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করায় তিনি হামলার শিকার হয়েছেন। শারিরীকভাবে লাঞ্চিত হয়েছেন। তিনি বলেন, আমি কোন অপরাধের সাথে জড়িত না।
বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর বলেন, বিএনপি পরিচ্ছন্ন রাজনীতি বিশ^াস করে। জনসাধারনের মঙ্গলের জন্য বিএনপি রাজনীতি করে। বিএনপি বা অঙ্গ সংগঠনের নেতা কর্মী দ্বারা কোন মানুষ হয়রানির শিকার হউক তা আমরা চাই না। ব্যাক্তির অপরাধের দ্বায়ভার দল নিবেনা। কারণ ব্যাক্তির চেয়ে দল অনেক বড়। দলের নাম ভাঙ্গিয়ে কেউ অপরাধ করার চেষ্টা করলে গঠনতন্ত্র মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোন প্রকার ছাড় দেওয়া হবেনা।

