Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চিৎমরম বিহারে সন্তু লারমার প্রার্থনা, দেশ-জাতির কল্যাণ কামনা

Bangla FM OnlinebyBangla FM Online
২:১৪ pm ২৮, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

রিপন মারমা কাপ্তাই রাঙ্গামাটি

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা আজ মঙ্গলবার সকালে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার সফর করেছেন। সেখানে তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন।

সকাল ৯টায় আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সড়কপথে রাঙ্গামাটি থেকে কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের চিৎমরম বৌদ্ধ বিহার ঘাটে (নদীর উত্তর পার্শ্বে) এসে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান,চিৎমরম সাবেক চেয়ারম্যান খ্যাইস্যা অং মারমা। পরবর্তীতে তিনি ইঞ্জিনচালিত নৌকাযোগে নদী পার হয়ে ৯টা ২০ মিনিটে নদীর দক্ষিণ পার্শ্বে ঘাটে পৌঁছালে আঞ্চলিক পরিষদের সদস্য মংনুচিং মারমা এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও চিৎমরম মৌজার হেডম্যান ক্যওসিং মং মারমা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

​বিহার প্রাঙ্গণে পৌঁছানোর পর শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ধর্মীয় কার্যাদিতে অংশ নেন এবং উপাসক-উপাসিকাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ধর্মীয় কর্মসূচি শেষে সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত তিনি আঞ্চলিক পরিষদের সদস্য মংনুচিং মারমার বাসভবনে চা-চক্র ও বিশ্রামে অতিবাহিত করেন। চেয়ারম্যানের এই সফরে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন,​সুমন মারমা, ​সুশীল চাকমা,​জলি মং মারমা,উইয়চিং মারমা,খোকন মারমা।

​এছাড়াও তার পরিবারের সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের প্রায় ২৫-৩০ জন নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
সকাল ১০টা ৫৮ মিনিটে তিনি পুনরায় সড়কপথে (আসামবস্তী সড়ক হয়ে) রাঙ্গামাটির উদ্দেশ্যে রওয়ানা হন। ফেরার পথে মগবান ইউনিয়ন এলাকার বার্গী লেক ভ্যালীতে তিনি সফরসঙ্গীসহ মধ্যাহ্নভোজে অংশ নেবেন বলে জানা গেছে।

​শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এই সফর সম্পন্ন হওয়ায় স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর প্রতি সংশ্লিষ্টরা ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

 

Tags: চিৎমরমবিহার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাণিজ্য চুক্তিতে কোনো গোপনীয়তা নেই: মার্কিন রাষ্ট্রদূত
  • নিউইয়র্কে প্রথমবারের মতো উড়লো বৈদ্যুতিক ট্যাক্সি
  • নরসিংদীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন
  • বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি
  • বরিশালে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, কারাদণ্ড

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম