Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাইকগাছা ইউআরসিসি নির্বাচনে আবারও সভাপতি প্রাণকৃষ্ণ দাশ

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩৯ pm ২২, এপ্রিল ২০২৬
in অন্যান্য
A A
0

পাইকগাছা প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (ইউআরসিসি) এর নির্বাচনে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন প্রাণকৃষ্ণ দাশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে অধিকাংশ সমিতির প্রতিনিধিদের অংশগ্রহণে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

উপজেলার ৮৩টি সমবায় সমিতির মধ্যে ৮১টি সমিতির প্রতিনিধিরা গতকাল বুধবার ভোট প্রদান করেন। নির্বাচনে প্রাণকৃষ্ণ দাশ (ছাতা প্রতীক) ৪৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল খালেক (চেয়ার প্রতীক) ৩২ ভোট পেয়ে পরাজিত হন।

এছাড়া ৩ নম্বর ব্লকের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা দুই প্রার্থীর মধ্যে মো. রেজাউল করিম ৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী ইকবাল হোসেন (তালাচাবি প্রতীক) ৫ ভোট পেয়ে পরাজিত হন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে আবু সালেহ মো. ইকবাল এবং বিভিন্ন ব্লকের সদস্য হিসেবে সুধীর চন্দ্র দাশ, এসএম লুৎফর রহমান, দীপক চন্দ্র সরকার, দিপংকর সানা ও প্রকাশ চন্দ্র মন্ডল পুনর্নির্বাচিত হন।

২২ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা সমবায় অফিসার মো. হুমায়ূন কবির, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং সমবায় দপ্তরের পরিদর্শক মো. আমির হোসেন।

পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় প্রাণকৃষ্ণ দাশ সংশ্লিষ্ট সকল সমিতির সভাপতি-সম্পাদক, প্রতিনিধি ভোটার, নির্বাচন পরিচালনা কমিটি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লক্ষ্মীপুরে ভয়াবহ যানজট, পেট্রোল পাম্পের লাইনে অচল শহর
  • যশোরে স্বর্ণ ও বিদেশি মুদ্রাসহ ভারতীয় যাত্রী গ্রেপ্তার
  • নীলফামারীতেও চালু হলো ফুয়েল কার্ড
  • নীলফামারীতে ভুট্টাক্ষেতে পুলিশের পোশাক ও ধারালো অস্ত্র উদ্ধার, এলাকায় আতঙ্ক
  • রাজশাহী থেকে সকল প্রকার বাস চলাচল বন্ধ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম