Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নাগরিক অধিকার রক্ষা পুলিশের নৈতিক দায়িত্ব: প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫৭ pm ১০, মে ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

পুলিশের সঙ্গে জনগণের আস্থার সম্পর্ক তৈরি হলে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পুলিশকে দলীয় নয়, বিধিবদ্ধ আইন অনুযায়ী পরিচালিত হতে হবে এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন—সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

রোববার (১০ মে) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ-২০২৬ কল্যাণ প্যারেড উপলক্ষে আয়োজিত ‘কল্যাণ প্যারেডে’ তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পুলিশের মূল দায়িত্ব দুষ্টের দমন ও শিষ্টের লালন। জনগণ যেন যেকোনো বিপদে থানা-পুলিশকে আস্থার জায়গা হিসেবে মনে করতে পারে, সেটাই পুলিশের সাফল্য। তিনি আরও বলেন, পুলিশের সাফল্য মানে সরকারেরও সাফল্য।

তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, সাধারণ মানুষ যখন থানায় আসে, তখন তারা যেন রাষ্ট্রের মালিকানা অনুভব করতে পারে—এটি নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। মাঠ পর্যায়ে পুলিশকে সরকারের দূত হিসেবে কাজ করার আহ্বানও জানান তিনি।

তারেক রহমান বলেন, জনগণের আস্থা অর্জন ও তা ধরে রাখাই পুলিশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডে’র মতো উদ্যোগের মাধ্যমে জনগণকে পুলিশি কার্যক্রমে সম্পৃক্ত করার ওপরও তিনি গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর পুলিশ বাহিনী গড়ে তুলতে সাইবার পুলিশ, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও বিগ ডাটা বিশ্লেষণ ব্যবহারের ওপর জোর দিতে হবে।

মাদক, সন্ত্রাস, দুর্নীতি, নারী ও শিশু নির্যাতন, কিশোর গ্যাং এবং অনলাইন জুয়ার মতো অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে মানবাধিকার সমুন্নত রেখে আইনশৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: আইনশৃঙ্খলাতারেক_রহমানবাংলাদেশ_পুলিশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডিমলায় দেড় যুগেও জমি অধিগ্রহণের টাকা না পেয়ে দিশেহারা নূরনাহারের পরিবার
  • হবিগঞ্জে বাসের ধাক্কায় নিহত কলেজ শিক্ষার্থীর পরিচয় মিলল
  • পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ
  • নাগরিক অধিকার রক্ষা পুলিশের নৈতিক দায়িত্ব: প্রধানমন্ত্রী
  • দিনাজপুরে ভুল সেট কোডে পদার্থবিজ্ঞান পরীক্ষা, কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার অব্যাহতি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম