Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্রমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৮ pm ১৫, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর নীতি ও কৌশলবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে সাময়িকভাবে আটকে রাখার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে কূটনৈতিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দিল্লি বিমানবন্দরে এ ধরনের ঘটনার মুখোমুখি হওয়া দুঃখজনক। এ বিষয়ে মন্ত্রণালয় ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে রোববার সন্ধ্যায় দিল্লির বিমানবন্দরে এক অপ্রীতিকর পরিস্থিতির কারণে ডা. জাহেদ উর রহমান তার সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা সংক্রান্ত নজরদারি তালিকায় (ওয়াচ লিস্ট) নাম থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে রুটিন যাচাইয়ের অংশ হিসেবে কিছু সময়ের জন্য অপেক্ষায় রাখে। পরে অতিরিক্ত যাচাই-বাছাই শেষে বিষয়টি নিষ্পত্তি হয়।

কূটনৈতিক সূত্র জানায়, তিনি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিটির বৈঠকে অংশ নিতে ভারতে গিয়েছিলেন। এ সফরের বিষয়ে বাংলাদেশ হাইকমিশন আগেই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিল।

জানা গেছে, ডা. জাহেদ উর রহমান কূটনৈতিক পাসপোর্ট নয়, বরং সার্ক স্টিকারযুক্ত সাধারণ পাসপোর্টে ভ্রমণ করছিলেন। বিমানবন্দরে তার উপস্থিতিতে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারাও ছিলেন।

পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলেও সফর বাতিল করে তিনি কলম্বো হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন।

Tags: উপদেষ্টাপররাষ্ট্রমন্ত্রীপ্রধানমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাদক সেবনের অপরাধে ব্রাহ্মণপাড়ায় ৩ যুবকের কারাদণ্ড
  • নোয়াখালীতে ডাব পাড়ার কথা বলে ডেকে নিয়ে শিশুকে বলৎকার
  • নজরুল বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যম নৈতিকতা কর্মশালা
  • সংবাদ প্রকাশের পরই সমাধান, বিদ্যুৎ সংযোগ ফিরে পেল সেই মাদরাসা
  • সাভার থানা ছাত্রদলের আনন্দ মিছিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম