মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাতে সাধারণ গ্রাহক পর্যায়ে পেট্রোলের দাম প্রায় ৮ শতাংশ বাড়ানো হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দেশটির ইউএই ফুয়েল প্রাইস কমিটি এ ঘোষণা দেয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ ১ মে থেকে সুপার ৯৮ প্রতি লিটার বিক্রি হবে ৩.৬৬ দিরহামে, স্পেশাল ৯৫ বিক্রি হবে ৩.৫৫ দিরহামে এবং ই-প্লাস ৯১ বিক্রি হবে ৩.৪৮ দিরহামে।
বাংলাদেশি মুদ্রায় যার দাম যথাক্রমে প্রায় ১২২ টাকা ২৯ পয়সা, ১১৮ টাকা ৬১ পয়সা এবং ১১৬ টাকা ২৭ পয়সা।
এর আগে এপ্রিল মাসে সুপার ৯৮-এর দাম ছিল ৩.৩৯ দিরহাম, স্পেশাল ৯৫-এর দাম ৩.২৮ দিরহাম এবং ই-প্লাস ৯১-এর দাম ছিল ৩.২০ দিরহাম।
তবে পেট্রোলের দাম বাড়লেও ডিজেলের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

