Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সংবিধান সংস্কারে জনগণকে ভুল বোঝানো হচ্ছে: মির্জা ফখরুল

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৫ pm ০২, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

সংবিধান সংস্কার ও ‘জুলাই সনদ’ নিয়ে জনগণের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীর বর্তমান রাজনৈতিক তৎপরতাকে দেশকে অস্থির করার প্রচেষ্টা হিসেবে অভিহিত করেন।

শনিবার (২ মে) দুপুরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ডা. মো. আবদুল কুদ্দুসের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, যারা নির্বাচিত হবেন তারা সংবিধান সংস্কার পরিষদ করবেন  এমন সিদ্ধান্তে বিএনপি কখনোই একমত ছিল না। তাঁর দাবি, এ বিষয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, এ প্রক্রিয়া শুরুর সময় ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হলেও এখন সেটি বাধ্যতামূলকভাবে বাস্তবায়নের কথা বলা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, গত ১৫ বছরের শাসনামলে সমাজে নৈতিক অবক্ষয় তৈরি হয়েছে এবং প্রশাসনিক ব্যবস্থায় দুর্নীতি ও তদবির সংস্কৃতি গভীরভাবে প্রতিষ্ঠিত হয়েছে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি দাবি করেন, বাংলাদেশ বর্তমানে বড় ধরনের ঋণের বোঝার মধ্যে রয়েছে, যা থেকে উত্তরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

স্মরণসভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: মির্জা ফখরুলসংবিধান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানে অবরোধ চলাকালে মার্কিন নৌবাহিনী ‘জলদস্যুদের’ মতো আচরণ করছে : ট্রাম্প
  • কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী
  • নেত্রকোণায় সড়ক দুর্ঘটনা নিহত দুই, আহত তিন
  • কিশোরগঞ্জে ভারী বর্ষণে স্কুল ভবনে ধস, টয়লেট নিয়ে চরম ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • আন্তর্জাতিক প্রেসক্লাবের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম