Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কৃষকের স্বাবলম্বিতায় দিনাজপুরে পার্টনার কংগ্রেস ২০২৬

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩৬ pm ০৭, মে ২০২৬
in অন্যান্য
A A
0

দিনাজপুর প্রতিনিধি:

কৃষকদের উৎপাদিত পণ্যকে রপ্তানিমুখী করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে “পার্টনার কংগ্রেস ২০২৬”।

আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুর ২টায় দিনাজপুর সদর উপজেলা অডিটরিয়ামে প্রোগ্রাম ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়।

দিনাজপুর সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে অনুষ্ঠিত কংগ্রেসে কৃষকদের উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বাজার সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফজাল হোসেন। এসময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম তুষারসহ কৃষি বিভাগের কর্মকর্তা, উদ্যোক্তা ও বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের মধ্যে তথ্য আদান-প্রদান, অভিজ্ঞতা বিনিময় এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে কৃষিকে আরও লাভজনক ও টেকসই খাতে পরিণত করা সম্ভব। “পার্টনার কংগ্রেস” সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম তুষার বলেন, “কৃষকদের নিজেদের অর্থায়নে আরও শক্তিশালী ও আত্মনির্ভরশীল করে তুলতেই এই কংগ্রেসের আয়োজন করা হয়েছে। পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে তাদের আর্থিক সক্ষমতা বাড়ানোই আমাদের মূল লক্ষ্য।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল বলেন, “বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে কৃষকদের অবদান অপরিসীম। তাই কৃষকদের উন্নয়নে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।

Tags: কৃষকদিনাজপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদে দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
  • ক্রিকেটে ফিক্সিংয়ের থাবা, ৪ জনকেই সাময়িক বহিষ্কার
  • কোটি টাকার সড়ক প্রকল্পে অবহেলা, জলাবদ্ধতায় দুর্ভোগে এলাকাবাসী
  • সিরাজগঞ্জের র‌্যাবের অভিযানে ১৮০ বোতল স্ক্যাফসহ মাদক কারবারি গ্রেফতার
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজনেস ক্লাবের সেমিনার অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম