Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১৩ জন নিহত, সীমান্তে নতুন উত্তেজনা

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫৭ am ১০, জুন ২০২৬
in বিশ্ব
A A
0

আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কাবুল প্রশাসন। বুধবার (১০ জুন) এ তথ্য নিশ্চিত করা হয়।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, খোস্ত, কুনার ও পাক্তিকা প্রদেশকে লক্ষ্য করে চালানো এই হামলায় নারী ও শিশুসহ বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন শিশু, একজন নারী এবং একজন বৃদ্ধ রয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ হামলা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাসান খেল এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি চৌকিতে সন্দেহভাজন জঙ্গি হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে প্রাণহানির খবরও পাওয়া গেছে।

স্থানীয় সূত্র অনুযায়ী, সংঘর্ষে কয়েকজন হামলাকারী নিহত হয় এবং চেকপোস্ট দখলের চেষ্টা ব্যর্থ হয়।

দুই দেশের মধ্যে চলমান এই উত্তেজনা নতুন নয়। গত কয়েক মাস ধরে সীমান্ত এলাকায় একের পর এক হামলা-পাল্টা হামলায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

এর আগে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক অভিযানের ঘটনা ঘটলেও সাম্প্রতিক সময়ে তা আরও ঘনীভূত হয়েছে বলে কূটনৈতিক মহল মনে করছে।

বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে নিরাপত্তা ইস্যু, বিশেষ করে সীমান্তে সক্রিয় জঙ্গি গোষ্ঠীর উপস্থিতি নিয়ে দীর্ঘদিনের অভিযোগ ও পাল্টা অভিযোগই এই সংঘাতকে আরও তীব্র করে তুলছে।

Tags: আফগানিস্তানপাকিস্তানবিমানবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চরভদ্রাসনে পদ্মা নদীতে যাত্রীবাহী স্পিরিট বোটে দুর্ধর্ষ ডাকাতি
  • হাঁস পালনে বদলাচ্ছে নারীদের জীবন
  • ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১২
  • সাইবার সুরক্ষা আইনে পরিবর্তন: কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন বিধান
  • উজিরপুরে যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম