Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জ্বালানি তেলের দাম কমিয়ে স্বস্তি দিল পাকিস্তান

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৪৯ am ২০, জুন ২০২৬
in জাতীয়
A A
0

সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে জ্বালানি তেলের দামে বড় ধরনের ছাড় ঘোষণা করেছে পাকিস্তান সরকার। শুক্রবার (১৯ জুন) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, দেশজুড়ে পেট্রোল ও হাই-স্পিড ডিজেলের খুচরা মূল্য উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে।

সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলের দাম ৭৪ রুপি কমিয়ে ২৯৯ রুপি নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে হাই-স্পিড ডিজেলের দাম ৬৭ রুপি কমিয়ে প্রতি লিটার ৩১১ রুপিতে নামিয়ে আনা হয়েছে। এর আগে পেট্রোলের দাম ছিল ৩৭৩ রুপি এবং ডিজেলের দাম ছিল ৩৭৮ রুপি।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য হ্রাস এবং আঞ্চলিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির সুযোগ কাজে লাগিয়ে জনগণকে সরাসরি সুবিধা দেওয়ার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

শাহবাজ শরিফ বলেন, কঠিন অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যয় সংকোচন নীতি অনুসরণ করেছে। এর ফলে উন্নয়ন খাতের বিভিন্ন ব্যয় থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সাশ্রয় করে তা জনগণের কল্যাণে ব্যবহার করা সম্ভব হয়েছে। তিনি দাবি করেন, প্রায় ১২৯ বিলিয়ন রুপি সাশ্রয় করে জ্বালানি খাতে সহায়তা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেও পাকিস্তান অভ্যন্তরীণ বাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। ফলে দেশের কোথাও তেলের সংকট কিংবা ফিলিং স্টেশনগুলোতে অতিরিক্ত ভিড়ের মতো পরিস্থিতি তৈরি হয়নি।

তার মতে, কেন্দ্র ও প্রাদেশিক প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার কারণেই জ্বালানি সরবরাহ ব্যবস্থায় কোনো বড় ধরনের বিঘ্ন ঘটেনি। পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তানের কূটনৈতিক ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।

এদিকে আন্তর্জাতিক বাজারেও তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমে আসা এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার উন্নতির কারণে ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই তেলের দাম আগের তুলনায় কমেছে বলে বাজার বিশ্লেষকদের ধারণা।

উল্লেখ্য, সাম্প্রতিক বৈশ্বিক জ্বালানি সংকটের সময় পাকিস্তান সরকার একাধিক দফায় পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছিল। গত কয়েক মাসে মূল্যবৃদ্ধির ফলে দেশটিতে জ্বালানির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায়। তবে আন্তর্জাতিক বাজারে পরিস্থিতির উন্নতি হওয়ায় এবার বড় পরিসরে মূল্য হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

Tags: জ্বালানি তেলপাকিস্তানবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মধুপুরে ছাগল উদ্ধার করতে গিয়ে চারজনের মৃত্যু
  • বিশ্বকাপের ‘হ্যান্ডসাম’ তালিকায় ডি পল সবার ওপরে, টপ ফাইভে চমক
  • যুদ্ধ ব্যয় বাড়ায় বড় অঙ্কের বাজেট চায় পেন্টাগন
  • জামালপুরের মাদারগঞ্জে ৯ লাখ টাকার বাইচ নৌকা, দর্শনার্থীদের ভিড়
  • নওগাঁর সাপাহারে আম ব্যবসায়ীদের  নিরাপত্তায় জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ।

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম