Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝড়-বৃষ্টির রাতে সংঘবদ্ধ ডাকাতি লাখ লাখ টাকাসহ মালামাল লুটপাট

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৩ pm ০২, মে ২০২৬
in অপরাধ
A A
0

মাসুদুর রহমান ইফতি

হবিগঞ্জ শায়েস্তাগঞ্জে ঝড়-বৃষ্টির রাতে সংঘবদ্ধ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে কয়েকটি দোকান থেকে নগদ অর্থসহ লাখ টাকার মালামাল লুট হয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজার সংলগ্ন বাল্লা গেইট এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে প্রবল বৃষ্টি ও বজ্রপাতের কারণে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এই সুযোগে নৈশপ্রহরীরা নিরাপদ স্থানে চলে গেলে পুরো এলাকা অরক্ষিত হয়ে পড়ে।

এ সুযোগ কাজে লাগিয়ে সংঘবদ্ধ চক্র একাধিক দোকানের সাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নেয়। সকালে ব্যবসায়ীরা দোকান খুলতে গিয়ে তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রন্ত ব্যবসায়ীদের মধ্যে জালাল স্টোরের মালিক মো. জালাল মিয়া জানান, তার দোকান থেকে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা নগদ, ৭০ হাজার টাকার বিড়ি-সিগারেট এবং ৪০ হাজার টাকার মোবাইল রিচার্জ কার্ডসহ বিভিন্ন মালামাল। মাল লুট করা হয়েছে।

এছাড়া দামী সাবান ও শ্যাম্পুসহ অন্যান্য পণ্যও নিয়ে গেছে ডাকাতরা। পল্লী চিকিৎসক বিধান দেব জানান, তার চেম্বার থেকে প্রায় ১০ হাজার টাকা নগদ লুট হয়েছে। এছাড়াও ‘আনন্দ ভিডিওগ্রাফীসহ আরও কয়েকটি দোকানে চুরির চেষ্টা চালানো হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। ব্যবসায়ীদের অভিযোগ পাহারাদারদের দায়িত্বে অবহেলার কারণেই এই ঘটনা ঘটেছে। একজন ব্যবসায়ী বলেন, “আমরা নিয়মিত টাকা দিয়ে পাহারাদার রাখি। কিন্তু বিপদের সময় তাদের পাওয়া যায়নি, যা খুবই হতাশাজনক। এদিকে, ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ জানিয়েছে, অপরাধীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং বাজার এলাকায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বুড়িমারী স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার
  • তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক
  • বরিশালের এডিসি রিয়াজের বিরুদ্ধে ববি শিক্ষার্থীদের মানববন্ধন 
  • সংবিধান সংস্কারে জনগণকে ভুল বোঝানো হচ্ছে: মির্জা ফখরুল
  • লেবাননের বিয়াদায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলার দাবি হিজবুল্লাহর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম