লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।
শনিবার (২ মে) দুপুর ১টা ৩০ মিনিটে তিনি স্থলবন্দরে পৌঁছান। এ সময় বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস), বন্দর কর্তৃপক্ষ, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এবং আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পরিদর্শনকালে তিনি বুড়িমারী স্থলবন্দরের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় লালমনিরহাট ও রংপুর চেম্বার অব কমার্সের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে।

