Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বুধবার উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের, বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৬ pm ০৪, অগাস্ট ২০২৬
in Lead News, জাতীয়
A A
0
বুধবার উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের, বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত

বুধবার উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের, বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল (৫ আগস্ট)। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, উদ্বোধনী দিনটি বিশেষ অতিথি ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে। সাধারণ দর্শনার্থীরা ৬ আগস্ট (বৃহস্পতিবার) থেকে জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।

মঙ্গলবার সকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বুধবার সকাল ৯টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের উদ্বোধন করবেন। উদ্বোধনের পর তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখবেন এবং সেখানে সংরক্ষিত দলিল, আলোকচিত্র, স্মারক ও অন্যান্য নিদর্শন পরিদর্শন করবেন।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং গণতান্ত্রিক আন্দোলনের স্মৃতি ধারণ করতেই এ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা তাদের স্মৃতিচারণ করবেন। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং আন্দোলনের ইতিহাস নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজনে দেশের খ্যাতিমান শিল্পীরা দেশাত্মবোধক গান, আবৃত্তি ও অন্যান্য পরিবেশনা উপস্থাপন করবেন। অনুষ্ঠানের সমাপনী পর্বে জাদুঘরের মহাপরিচালক উপস্থিত অতিথি, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, কূটনীতিক, শিক্ষাবিদ, সংস্কৃতিজন, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, জাদুঘরে প্রবেশের জন্য অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহের ব্যবস্থা থাকবে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।

Tags: জুলাই গণঅভ্যুত্থানবুধবারবৃহস্পতিবার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী
  • বিমসটেক চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী
  • মধ্যনগরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস পেলো সহকারী কর্মকর্তা
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের
  • শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম