Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যৌথ অভিযানে ওয়ান শ্যুটার ও বিস্ফোরক উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৯ pm ২৮, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস:

সিলেটের জকিগঞ্জ উপজেলায় যৌথ অভিযানে একটি বিদেশি ওয়ান শ্যুটার গান,বিস্ফোরক ও ডেটোনেটর উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া আলামতের প্রকৃত মালিক বা সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে র‌্যাব।

রবিবার (২৮ জুন) র‌্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,গত শনিবার (২৭ জুন) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-এর সিপিএসসি,সিলেট এবং ১৯ বিজিবির একটি যৌথ আভিযানিক দল জকিগঞ্জ উপজেলার ৭ নম্বর বারঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকার একটি ইটভাটা সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় জাপানে তৈরি একটি বিদেশি ওয়ান শ্যুটার গান,১১টি পাওয়ারজেল (বিস্ফোরক) এবং ১১টি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বিস্ফোরকের মোট ওজন প্রায় ১ দশমিক ৩৪ কেজি।

র‌্যাব জানায়,ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরকের উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়,গত ৫ আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত র‌্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ৪৮টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, প্রায় ৩৫ দশমিক ৭৩ কেজি বিস্ফোরক, ২২৪টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, পাঁচটি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং ১৫৪টি এয়ারগানসহ বিপুল পরিমাণ এয়ারগানের গুলি উদ্ধার করেছে। এসব অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে দাবি করেছে বাহিনীটি।

র‌্যাব জানিয়েছে,দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সুনামগঞ্জ সীমান্তে গাঁজা ও টাকাসহ তিন নারী মাদক কারবারি আটক
  • জয়পুরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক
  • ভারতে আশুরার তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যাচেষ্টা
  • মধ্যনগরে তীব্র লোডশেডিং: চাহিদার তুলনায় নেই সরবরাহ
  • কর্মী বাঁচলে দল বাঁচবে ত্যাগীদের সঠিক মূল্যায়ন করতে হবে: আশরাফুর রহমান বাবু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম