Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কর্মী বাঁচলে দল বাঁচবে ত্যাগীদের সঠিক মূল্যায়ন করতে হবে: আশরাফুর রহমান বাবু

Bangla FM OnlinebyBangla FM Online
২:০১ pm ২৮, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া মতলবের ৩ জনকে সংবর্ধনা দেওয়া হয়। মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর যুবদলের আয়োজনে শনিবার (২৭ জুন) মতলব কমিউনিটি সেন্টারে যুবদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া মতলবের ৩ কৃতি সন্তানকে সংবর্ধনা দেওয়া হয়।

তারা হলেন মতলব উত্তর উপজেলার জিয়াউর রহমান জিয়া সহ সভাপতি, মতলব দক্ষিণ উপজেলার আশরাফুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ও মো.নাসির উদ্দিন শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক।

মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণের সভাপতিত্বে ও মতলব পৌর যুবদলের আহবায়ক মোঃ মজিবুর রহমান সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া।

তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বা যেকোনো সুস্থ যুব সংগঠনে মাদক, সন্ত্রাস ও ফ্যাসিবাদীদের কোনো স্থান নেই। সুস্থ সমাজ ও দেশ গড়ার স্বার্থে তরুণ সমাজকে সব ধরনের অনৈতিকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হয় [তিনি আরো বলেন, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে যেকোনো ধরণের ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রুখে দিতে হবে। সমাজ ও রাষ্ট্রকে নিরাপদ রাখতে সন্ত্রাস ও মৌলবাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

সংবর্ধিত আরেক অতিথি যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আশরাফুর রহমান বাবু বলেন, দলকে সুসংগঠিত এবং শক্তিশালী করতে হলে ত্যাগী নেতাদের সঠিক মূল্যায়ন করতে হবে। কর্মী বাঁচলে দল বাঁচবে ৫ আগষ্টের পূর্বে দলের বৃহৎ সার্থে যারা মামলা, হামলা এবং কারানির্যাতনের শিকার হয়ে দল ত্যাগ করেনি তাদের যথাস্থানে মুল্যায়ন করা না হলে দল ক্ষতিগ্রস্ত হবে। এ ক্ষেত্রে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দকে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার অনুরোধ জানানো হয়।

সংবর্ধিত আরেক অতিথি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার বলেন,দলের জন্য যারা নিবেদিত ছিল তাদের তাদেরকে মুল্যায়ন করবেন।এ ক্ষেত্রে আপনাদের অবস্থান থেকে সব ধরনের সহযোগিতা করবো। গ্রুপিং এর কারনে যেন দলের দুঃসময়ের ত্যাগী নেতারা বঞ্চিত না হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাগর, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মল্লিক মোঃ শাহজাহান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহিরুল হক জহির, যুগ্ন আহবায়ক মোঃ মিরান হোসেন মিয়াজী,মতলব পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন বিপ্লব, মিঠু তালুকদার, কায়েস প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী, আমির খান, মতলব পৌর যুবদলের যুগ্ন আহবায়ক ইসলাম সোহাগ,শাহীন ভুইয়া, মতলব পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন প্রধান, জেলা যুবদলের সদস্য রোমান কাজী,মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান, মতলব সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তামজিদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম শাওন প্রমূখ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • একাডেমিক শাটডাউন এর হুঁশিয়ারি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের
  • জুলাই হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড
  • চলতি বছরই দেশে ফিরবে শেখ হাসিনা
  • আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচে কপাল পুড়ল ইরানের
  • প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম