Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়

Bangla FM OnlinebyBangla FM Online
২:৩৯ pm ২৮, জুন ২০২৬
in Lead News, মতামত
A A
0

২০০৪ সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি শেষ করে ডা. কুশল যখন ঢাকা মেডিকেল কলেজে, আর ডা. সুষমা রেজা রাখি চট্টগ্রাম মেডিকেল কলেজে। ঠিক তখনই এক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের প্রথম দেখা। সেই আলাপ থেকে বন্ধুত্ব, আর ২০০৬ সালের দিকে তা রূপ নেয় গভীর ভালোবাসায়।

​অনেকেরই হয়তো জানা নেই, সম্পর্কের এক কঠিন মোড়ে ডা. কুশল জানতে পেরেছিলেন যে শারীরিক জটিলতার কারণে সুষমার মা হওয়ার সম্ভাবনা ক্ষীণ। একজন পুরুষের পিতৃত্বের স্বপ্ন যেখানে প্রশ্নের মুখে, সেখানেও তিনি ভালোবাসাকেই জয়ী করেছিলেন। সুষমাকেই বেছে নিয়েছিলেন অর্ধাঙ্গিনী হিসেবে।

পরে অবশ্য সব আশঙ্কা উড়িয়ে দিয়ে তাঁদের ঘর আলো করে আসে তিন সন্তান মাশিয়া, উমার ও আরিব।
বাংলাদেশের মানসিক স্বাস্থ্যসেবা এবং সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় পাওয়ার কাপল ছিলো ডা. সায়েদুল আশরাফ কুশল ও ডা. সুষমা রেজা।

তাঁরা দুজনে একসঙ্গে অসংখ্য সেমিনার, ওয়ার্কশপ এবং লাইভ সেশনে অংশ নিয়েছেন, যেখানে সুখী দাম্পত্য, সন্তানদের সঠিক লালন-পালন এবং পারিবারিক বন্ডিং নিয়ে কথা বলতেন।
মানুষগুলো নিজেদের গড়া প্রতিষ্ঠান ‘লাইফস্প্রিং’-এর ব্যানার থেকে প্রতিনিয়ত “নিজের পরিবারকে সময় দিন” বা “সম্পর্ক সুন্দর রাখুন” এমন ইতিবাচক বার্তা দিয়ে লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করতেন।

বাংলাদেশে মানসিক স্বাস্থ্যের ট্যাবু ভাঙা এবং হাজারো ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর কারিগর ছিলেন তাঁরা। অথচ দিনশেষে জীবন তাঁর নিজস্ব নিয়মে চলে। সম্পর্ক যেমন জীবনের একটা সুন্দর অধ্যায়, কখনো কখনো বিচ্ছেদও জীবনের একটা অনিবার্য বাস্তব অংশ হয়ে দাঁড়ায়। জোর করে একটা অসুখী সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে সম্মানের সাথে আলাদা হওয়া অনেক শ্রেয়। জীবনানন্দ দাশের সেই বিখ্যাত লাইনটি মনে পড়চ্ছে,
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়…

Tags: ডা. কুশলডা. সুষমা রেজা রাখি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রংপুর জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার পীরগাছা থানার এসআই ফিরোজ
  • বরিশাল সফরের পথে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, নাশকতা নাকি দুর্ঘটনা-তদন্তে পুলিশ
  • বেনাপোল বন্দরে ‘নিখোঁজ’ ১৯ প্যাকেজ ভারতীয় পণ্য উদ্ধার
  • আশেকানে আউলিয়া বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে
  • ময়মনসিংহে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় কমিটির সভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম