Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৬ pm ০৬, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

সাজেদুল ইসলাম , ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধ ও অননুমোদিতভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের দায়ে মো. হানিফ আলী নামে এক ড্রেজার মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের অধীনে তাকে এই জরিমানা করা হয়।

শনিবার (০৬ জুন) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ী এলাকার নদীর ঘাটে এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান। এসময় ভূঞাপুর থানা পুলিশ ও ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত হানিফ আলী উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের সোহরাব আলির ছেলে।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন- সরকারি নিয়ম অমান্য করে এক শ্রেণির অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপনে যমুনা নদীতে অবৈধ ও অননুমোদিতভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছিল। ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় তাদেরকে আটক করা হয়। পরে তারা দোষ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের অধীনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি আরো বলেন- বালু উত্তোলনের ক্ষেত্রে কোন বৈধ ও অনুমোদন যদি না থাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সে বিষয়ে উপজেলা প্রশাসন সব সময় সচেতন ও সচেষ্ট রয়েছে। যারা অবৈধ ও অননুমোদিত কাজের সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো বলেও জানান তিনি।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাটি ও পরিবেশ উপযোগী বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর
  • ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ কিম জং উনের
  • প্রতিদিন নিয়ম করে হাটার উপকারিতা
  • এই খামখেয়ালি জনগণ মেনে নেবে না: সারজিস আলম
  • হামে নতুন করে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়াল ১৩০০

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম