Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরাইলে পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে সংঘর্ষ , নিহত ১

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৭ pm ২৯, জুন ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0

সরাইল (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রাম বাসীদের মধ্যে সংঘর্ষ । সূর্যকান্দি ও ধর্মতীর্থ গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ শুরু হয় । সংঘর্ষ চার ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি ,এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে । এ ঘটনায় মো. হাদিম মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২৮ জুন) রাত ৮টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। তবে রাত ১২টা পেরিয়ে গেলেও দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে । বাজারের বিভিন্ন দোকান লুটপাট চলছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রথমে কালিকচ্ছ বাজারে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় । পরে তা সংঘর্ষে রূপ নিলে সূর্যকান্দি ও ধরন্তী গ্রামের শতাধিক লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে গুরুতর আহত হন চাকসার মূলবর্গ গ্রামের বাসিন্দা মো. সামছু মিয়ার ছেলে মো. হাদিম মিয়া (৪৫)। পরে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. মো. আলী আযম রাকিব হাদিম মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।” পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সন্তানকে মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে যা বলছেন বিশেষজ্ঞরা
  • শরীয়তপুরে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সুনামগঞ্জে বিদেশি মদ ও বৈদেশিক মুদ্রাসহ নারী মাদককারবারি গ্রেফতার
  • আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরাতে শর্ত দিল সরকার
  • দৌলতপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম