Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দৌলতপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৪ pm ২৯, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

এস কে রাসেল, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নতুন প্রজন্মের মাঝে বৃক্ষপ্রেম জাগ্রত করার লক্ষ্যে “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন ২০২৬) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচিটি বাস্তবায়ন করে দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়, দৌলতপুর, মানিকগঞ্জ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিশু যদি অন্তত একটি করে বৃক্ষ রোপণ ও পরিচর্যার দায়িত্ব গ্রহণ করে, তবে ভবিষ্যতে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে গড়ে তোলার পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

আয়োজকরা জানান, “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচির মূল লক্ষ্য প্রতিটি শিশুর হাতে একটি করে গাছ তুলে দিয়ে পরিবেশ সংরক্ষণে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সন্তানকে মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে যা বলছেন বিশেষজ্ঞরা
  • শরীয়তপুরে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সুনামগঞ্জে বিদেশি মদ ও বৈদেশিক মুদ্রাসহ নারী মাদককারবারি গ্রেফতার
  • আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরাতে শর্ত দিল সরকার
  • দৌলতপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম